সার্চটুডে

কুবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রশাসনের ব্যর্থতার অভিযোগ ছাত্রশক্তির

ছবি: সার্চটুডে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা ও দায়িত্বহীনতার অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি। পরপর দুটি হামলার চেষ্টার পরও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি বলে দাবি করে সংগঠনটি।

শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব সৈয়দ নাজিফা নাফিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে প্রধান ফটকের সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকা, প্রশাসনের গাফিলতি ও আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার তদন্ত এবং জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানায় সংগঠনটি। পাশাপাশি সংবাদে ‘দুর্বৃত্ত’ শব্দের পরিবর্তে নিষিদ্ধ আওয়ামী লীগের নাম উল্লেখ করে অপরাধীদের পরিচয় স্পষ্ট করার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তি আহ্বায়ক নিলয় বড়ুয়া বলেন, ‘পরপর দুইবার কুবির ওপর সন্ত্রাসী লীগ হামলার চেষ্টা করেছে। প্রশাসনের ব্যর্থতার কারণেই আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো পদক্ষেপ না নিয়ে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ এই প্রশাসন। অবশ্যই এর ব্যবস্থা নিতে হবে।'

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন প্রক্টর বলেন, ‘ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে ইতোমধ্যে মামলা করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি আগামীকাল-পরশুর মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি স্থানে ৬ থেকে ৭টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এ ছাড়া পুলিশের কাছে সার্বক্ষণিক দুটি টহল দল টিম দেওয়ার জন্য কথা হয়েছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হন। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে অবহিত করে। পুলিশ ইতোমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

কুবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রশাসনের ব্যর্থতার অভিযোগ ছাত্রশক্তির

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x