সার্চটুডে

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন নোবিপ্রবির শিক্ষার্থী শুভ

হৃদ্‌রোগে থেমে গেল নোবিপ্রবি শিক্ষার্থী শুভর জীবন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী আমিনুল ইসলাম শুভ মারা গেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

জানা যায়, আমিনুল ইসলাম শুভ আইন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার বাদ আসর নোয়াখালীর চৌমুহনী দক্ষিণ বাজার গোডাউন মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি বলেন, “আমিনুল ইসলাম শুভর অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বিশ্ববিদ্যালয় পরিবারের একজন শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার একজন সদস্যকে হারাল। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

এদিকে, শুভর মৃত্যুতে তাঁর সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরাও গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন নোবিপ্রবির শিক্ষার্থী শুভ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x