সার্চটুডে

দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় রয়েছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। দেশে যেকোনো ধরনের অস্থিরতা তৈরির অপচেষ্টা প্রতিহত করতে পুলিশসহ সব বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতার ঘটনায় আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় চিকিৎসাধীন সদস্যদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

সালাহউদ্দিন আহমদ জানান, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে কেউ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন, আবার কারও হাড় ভেঙেছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে কয়েকজনকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাদারত্ব ও ধৈর্যের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাকরিতে যোগ দেওয়ার সময় তাঁরা জীবন বাজি রেখেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় নিজেরা গুরুতর আহত হওয়ার পরও বাহিনীর সদস্যরা ধৈর্য ধরে দায়িত্ব পালন করেছেন। কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। তাঁদের এই আচরণের কারণে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশ-বিদেশে প্রশংসা পেয়েছে।

শ্রমিক অসন্তোষের বিষয়ে তিনি বলেন, সাধারণ শ্রমিকেরা মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন এবং সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে শ্রমিক পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে ঘোষণার মাধ্যমে জ্বালাও-পোড়াওয়ের চেষ্টা চালানো হচ্ছে। দেশের দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল করে অস্থিরতা তৈরির অপচেষ্টাও চলছে। এসব উদ্যোগ সফল হতে দেওয়া হবে না।

সীমান্ত পরিস্থিতি এবং প্রতিবেশী দেশের কয়েকজন ব্যক্তির বাংলাদেশ নিয়ে করা মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, সেটি দেখার বিষয় নয়। তবে দেশের ভেতরে কিংবা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না।

এ ছাড়া, বিদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক, অপাঙ্‌ক্তেয় ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

হাসপাতাল পরিদর্শনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন গোপালগঞ্জে, একজন গাজীপুর সদর এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত ছিলেন। চিকিৎসাধীন সদস্যরা হলেন দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, মো. আবু আলম (ইন্সপেক্টর) ও মো. রাকিবুল ইসলাম।

বিষয় : সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x