সার্চটুডে

ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানইউ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানইউ
ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দশার শেষ কোথায় সেই উত্তর হয়তো জানা নেই কারও। কোচ বদলেও ফায়দা হলো না কোনো। নিজেদের ঘরের মাঠেই ব্রেন্টফোর্ডের বিপক্ষে হেরে গেল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি।

ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার রাতের ম্যাচে ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রেন্টফোর্ড। দলের পক্ষে প্রথমার্ধে একাধিক গোল করেছেন ক্যালাম উইলসন। ম্যাচের শেষ দিকে একটি করে গোল করেছেন ক্রিস্টফার আজার ও কেভিন শেড।

ইংলিশ প্রিমিয়ার লিগে এ নিয়ে টনা তিন ম্যাচে চারটি করে গোল হজম করল ইউনাইটেড। ১৯৬১ সালের পর এই প্রথম এমন অভিজ্ঞতা হলো লিগের সফলতম ক্লাবটির।

অন্য দিকে ইউনাইটেডের মাঠে ৮৯ বছর পর জয়ের দেখা পেল ব্রেন্টফোর্ড। ১৯৩৭ সালের পর থেকে ওল্ড ট্র্যাফোর্ডে খেলা আট ম্যাচের সবকটি হেরে যায় তারা। 

লিগে এ নিয়ে টানা দশ ম্যাচ ধরে জয় নেই ইউনাইটেডের। সব মিলিয়ে ১২ ম্যাচে স্রেফ ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯ নম্বরে তারা। সবার নিচে থাকা ক্রিস্টার প্যালেসের চেয়ে মাত্র এক পয়েন্ট বেশি তাদের।

ইউনাইটেডকে হারিয়ে ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে উঠে গেছে ব্রেন্টফোর্ড। অথচ ম্যাচ জুড়ে আক্রমণের হিসেবে এগিয়েই ছিল রেড ডেভিলরা। পুরো ম্যাচে প্রায় ৬০ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখে গোলের জন্য ২৪টি শট করে তারা। এর মধ্যে ৬টি ছিল লক্ষ্য বরাবর। কিন্তু একটিতেও কাজের কাজ হয়নি।

বিপরীতে ১২ শটের ৫টি লক্ষ্যে রেখেই বড় জয় আদায় করে নিয়েছে ব্রেন্টফোর্ড। ম্যাচের ১৯ মিনিটে ব্রেন্টফোর্ডের প্রথম গোল করেন উইলসন। ঘড়ির কাঁটা ত্রিশ মিনিট পেরোনোর পর স্কোরলাইন ২-০ করেন তিনি। পরে লম্বা সময় আর মেলেনি গোলের দেখা।

একদম শেষ দিকে গিয়ে ৮২ মিনিটে ব্যবধান বাড়ান আজার। আর অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে শেডের গোলে নিশ্চিত হয় ব্রেন্টফোর্ডের বড় জয়। 

সার্চটুডে/এনএস

বিষয় : ম্যানচেস্টার ইউনাইটেড

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানইউ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x