সার্চটুডে

বগুড়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল উদ্ধার, আটক ২

ছবি: সার্চটুডে

বগুড়া শহরের জলেশ্বরীতলা থেকে ১০ হাজার পিস ট্যাপেন্টাডল (মাদক) ট্যাবলেট উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। হাতেনাতে আটক দুই কারবারিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। জড়িত আরও কয়েকজনকে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

রোববার (২৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আতোয়ার রহমান। এরআগে, শনিবার দিবাগত রাতে শহরের জলেশ্বরীতলা বনমালী লেনস্থ ইংল্যান্ড মালেকা টাওয়ারের সামনে বিশেষ অভিযান চালিয়েছে ডিবি। ঘটনাস্থলে ৩ হাজার ৬০০ পিস ও পৃথক অভিযানে আরও ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল পাওয়া গেছে। 

আটক দুইজন হলেন- বগুড়া সদর উপজেলার লতিফপুর মধ্যপাড়া মহল্লার মোজাহারুল ইসলামের ছেলে জাহিদুল বারী জাহিদ (৪১), গাবতলী উপজেলার বালিয়াদীঘি গ্রামের জলিল আকন্দের ছেলে শাকিল আাহম্মেদ (৩৪)। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। জলেশ্বরীতলা থেকে ট্যাপেন্টাডল উদ্ধার ও একজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে পৃথক অভিযান চালানো হয়। আরও একজনকে আটকের পর মাদকদ্রব্য পাওয়া গেছে। জড়িত অজ্ঞাতনামা ২-৩ জন পলাতক আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

বগুড়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল উদ্ধার, আটক ২

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x