বাজার থেকে বাড়ি ফেরার পথে পথরোধ করে লোহার রড দিয়ে পিটিয়ে জোবায়ের হোসেন ওরফে রাকিব (২৩) নামে এক তরুণকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের পাকমুন্সিরহাট বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাকিব উপজেলার শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের ভোলা গাজী বাড়ির সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবের বাবা ও এক ভাই প্রবাসে থাকেন। জীবিকার তাগিদে রাকিব ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন শপিংমলে চাকরি করতেন।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবের চাচাতো ভাইয়ের ছেলের সঙ্গে স্থানীয় এক দোকানদারের কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। শনিবার রাতে পাকমুন্সিরহাট বাজারে উভয় পক্ষের লোকজন বিষয়টির নিষ্পত্তির জন্য একত্রিত হন।
বৈঠকের একপর্যায়ে উপস্থিত লোকজন রাকিবকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে তিনি তার ছোট ভাই রিমনকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু পথেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা লোহার রড দিয়ে রাকিবের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। ছোট ভাই রিমন বড় ভাইকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করে আহত করা হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনায় জড়িতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
একটি তুচ্ছ বিরোধের জেরে এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের প্রশ্ন—আর কত প্রাণ ঝরলে বন্ধ হবে এমন সহিংসতা?
.png)
রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন