সার্চ টুডে

বগুড়ায় ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

বগুড়ায় ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
ছবি: সংগৃহীত

বগুড়ায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের অভিযানে ৩০০টি ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সাইদুর রহমান (৩২) ও আব্দুল ওয়াহাব (৪০)। সাইদুর রহমান জয়পুরহাট জেলায় এসএএফে কর্মরত পুলিশ সদস্য। আব্দুল ওয়াহাব চাকরিচ্যুত পুলিশ সদস্য বলে জানিয়েছে পুলিশ। রাত ৯টার দিকে জেলা ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেন।

ইকবাল বাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শনিবার সকালে তিনমাথা রেলগেট এলাকায় অভিযান চালায়। এ সময় ক্রেতা সেজে অবস্থান নেওয়া ডিবি সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের কাছ থেকে ৩০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

রোববার, ২৪ মে ২০২৬

বগুড়ায় ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

বগুড়ায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের অভিযানে ৩০০টি ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সাইদুর রহমান (৩২) ও আব্দুল ওয়াহাব (৪০)। সাইদুর রহমান জয়পুরহাট জেলায় এসএএফে কর্মরত পুলিশ সদস্য। আব্দুল ওয়াহাব চাকরিচ্যুত পুলিশ সদস্য বলে জানিয়েছে পুলিশ। রাত ৯টার দিকে জেলা ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেন।

ইকবাল বাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শনিবার সকালে তিনমাথা রেলগেট এলাকায় অভিযান চালায়। এ সময় ক্রেতা সেজে অবস্থান নেওয়া ডিবি সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের কাছ থেকে ৩০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে