সার্চ টুডে

ফুলছড়িতে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কেএম জহুরুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী লুৎফর রহমান লালন ওরফে লালন মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে ফুলছড়ি থানা পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।শুক্রবার (৮ মে) সকালে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদার নির্দেশনায় থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার দক্ষিণ মদনের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া লালন মিয়া ওই এলাকার আব্দুল করিম মোল্লার ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, লালন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক নির্মূলে ফুলছড়ি থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় মাদক কারবার ও অপরাধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফুলছড়িতে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার