সার্চটুডে

মধ্যপাড়ায় বিশ্ব উরস শরীফ উপলক্ষে ইসলামী জলসা, নারীদের পৃথক বসার ব্যবস্থা।

বিশ্ব উরস শরীফ উপলক্ষে পার্বতীপুরে ইসলামী জলসা

পার্বতীপুরের মধ্যপাড়ায় ইসলামী জলসায় ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম।

মধ্যপাড়ায় ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম, নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ায় আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ-২০২৭ উপলক্ষে আজিমুশ্বান দাওয়াতী ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বাদ আসর মধ্যপাড়া মধ্যশিলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ জলসার আয়োজন করে দরবার শরীফ কর্মী গ্রুপ, দিনাজপুর জেলা (পূর্ব)।

জলসায় বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান, ভক্ত ও অনুসারী অংশ নেন। এতে নারী-পুরুষের উপস্থিতি ছিল। নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম ও ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা মাইনুউদ্দিন আহমেদ জালালাবাদী। এ ছাড়া ক্বারী মাওলানা জাহিদ হাসান জাকির ও ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা মনিরুজ্জামান ধর্মীয় আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহিদুল ইসলাম সোহাগ। সভাপতিত্ব করেন দরবার শরীফ কর্মী গ্রুপ, দিনাজপুর জেলা (পূর্ব)-এর কর্মীপ্রধান অধ্যাপক মো. আজিজুর রহমান সলামী। প্রধান মেহমান ছিলেন মধ্যশিলা পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী মো. আবু বক্কর সিদ্দিক।

আয়োজকেরা জানান, আসন্ন বিশ্ব উরস শরীফ উপলক্ষে ইসলামী আদর্শের প্রচার-প্রসার, ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং মানুষের মধ্যে নৈতিক ও আধ্যাত্ম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিশ্ব উরস শরীফ উপলক্ষে পার্বতীপুরে ইসলামী জলসা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x