নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব লালপুর টেন্ডল বাড়ির বাসিন্দা মোহাম্মদ আবদুল জলিল, প্রকাশ-দলিলুর রহমান দলিল আর নেই। তিনি গতরাত ১১টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার ইন্তেকালের সংবাদে পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের সৃষ্টি হয়েছে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুম মোহাম্মদ আবদুল জলিল ওরফে দলিলুর রহমান দলিলের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে। আল্লাহ তায়ালা যেন তাকে ক্ষমা করে দেন, কবরকে নূরে ভরে দেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে সহ্য করার তৌফিক দান করেন-আমিন।
মতামত