সার্চটুডে

বান্দরবানের রুমায় কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির আহ্বায়ক কমিটি গঠন

ডানদিক থেকে আহ্বায়ক ও সদস্য সচিব

বান্দরবানের রুমা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মো. শাহজাহান এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন লালবেন বম।

​রোববার (২৮ জুন) এক সাধারণ সভার মাধ্যমে এই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

​কমিটি গঠনের পর সমিতির সাধারণ সদস্য ও স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন যে, নতুন এই নেতৃত্ব সমিতির সার্বিক উন্নয়ন, অভ্যন্তরীণ ঐক্য এবং সকল সাধারণ সদস্যের স্বার্থ রক্ষায় নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

​নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, রুমা উপজেলার কাঠ ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং সমবায় আইন মেনে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বান্দরবানের রুমায় কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

বান্দরবানের রুমা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মো. শাহজাহান এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন লালবেন বম।

​রোববার (২৮ জুন) এক সাধারণ সভার মাধ্যমে এই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

​কমিটি গঠনের পর সমিতির সাধারণ সদস্য ও স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন যে, নতুন এই নেতৃত্ব সমিতির সার্বিক উন্নয়ন, অভ্যন্তরীণ ঐক্য এবং সকল সাধারণ সদস্যের স্বার্থ রক্ষায় নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

​নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, রুমা উপজেলার কাঠ ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং সমবায় আইন মেনে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x