সার্চটুডে

বেতাগীতে ৬নং কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসকের পরিচিতি সভা অনুষ্ঠিত

বরগুনার বেতাগী উপজেলার ৬নং কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণকারী জনাব মো: মনির হোসেন (উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, বেতাগী, বরগুনা)-এর সম্মানে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর, ২০২৬ খ্রি. ৬নং কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ কার্যালয় কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  

সভায় নবনিযুক্ত প্রশাসক জনাব মো: মনির হোসেন উপস্থিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরিচিত হন এবং বক্তব্য দেন। এ সময় ইউনিয়নের সার্বিক কার্যক্রম, নাগরিক সেবা প্রদান ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় হয়।  

মতবিনিময়কালে উপস্থিত সকলের পক্ষ থেকে বিশেষ দাবি জানানো হয়, প্রশাসক মহোদয় যেন সপ্তাহের নির্দিষ্ট কোনো একটি দিন নির্ধারণ করে নিয়মিত ইউনিয়ন পরিষদে অফিস করেন। এ দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসক মহোদয় আশ্বাস দিয়ে জানান যে, তাঁর বাড়ি বেতাগী উপজেলার পার্শ্ববর্তী মির্জাগঞ্জ উপজেলায় হওয়ায় সেখান থেকে যাতায়াত করে শুক্রবারেও তিনি ইউনিয়নবাসীকে সেবা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

৬নং কাজিরাবাদ ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

অত্র ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ (মেম্বারগণ)

অত্র ইউনিয়নের সকল গ্রাম পুলিশ ও গ্রাম পুলিশ প্রধান

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও কর্মরত সাংবাদিকবৃন্দ  

সভায় অংশগ্রহণকারীরা নবনিযুক্ত প্রশাসককে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান এবং ৬নং কাজিরাবাদ ইউনিয়নের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বেতাগীতে ৬নং কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসকের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x