সার্চটুডে

তাড়াইলে লার্নিং শেয়ারিং ও পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির (UNCC) সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উপপরিচালক ডা. রওশন জাহান আখতার আলো।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা,জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের অ্যাডভাইজার নিউট্রিশনিস্ট ডা.জয়শ্রীময় রায় এবং উপপরিচালক ডা. হাবিবুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন তাড়াইল উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক ভূঁইয়া ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অতীশ দাস রাজীবসহ স্বাস্থ্য ও পুষ্টি খাতের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

দি হাঙ্গার প্রজেক্ট ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়কারী জয়ন্ত কর এর সঞ্চালনায় সভায় উপজেলা পর্যায়ে পুষ্টি সমন্বয় কার্যক্রমের অগ্রগতি,অভিজ্ঞতা বিনিময় এবং পুষ্টিবিষয়ক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন,পুষ্টি পরিস্থিতির উন্নয়নে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগ যথেষ্ট নয়; শিক্ষা,পরিবার পরিকল্পনাসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী,মা ও পরিবারের পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় উপজেলা পর্যায়ে পুষ্টিবিষয়ক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত তুলে ধরা হয়। পাশাপাশি পুষ্টি উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তাড়াইলে লার্নিং শেয়ারিং ও পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x