সার্চটুডে

৩৩ বছরের শিক্ষকতা জীবনের ইতি, রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা পেলেন বিপ্লব সরকার

গলায় ফুলের মালা, হাতে সম্মাননা স্মারক ও নানা উপহার। সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয় আয়োজনে নিজ বাড়িতে ফিরলেন তিনি। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে শেষ কর্মদিবসে এমনই ব্যতিক্রমী ও ভালোবাসাপূর্ণ বিদায় সংবর্ধনা পেলেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব সরকার।

একজন নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তাঁকে এ রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। প্রিয় শিক্ষকের বিদায়বেলায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের চোখে ছিল আবেগ ও ভালোবাসার ছাপ।

বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি শওকত আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নৌশীন প্রত্যাশা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম।

সহকারী শিক্ষক প্রজীব কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. সিরাজুল ইসলাম, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শহিদুল্লাহ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হাজি আবু আকতার, পৌরসভা বিএনপি নেতা মো. লোকমান, শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি, দিল আফরোজ রিতা, সেলিম মাহমুদ, শরীফ জাহান, মাহবুবুর রশীদ, কান্তা তেওয়ারি, রিমি বড়ুয়া, মোছাম্মৎ মাওয়া, রাজীব চৌধুরী, মোহাম্মদ রফিকসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ৩৩ বছর ধরে শিক্ষক বিপ্লব সরকার নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে তাঁর কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর অবসর জীবনের জন্য বক্তারা শুভকামনা জানান।

বিদায়ী বক্তব্যে বিপ্লব সরকার তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা স্মৃতিচারণ করেন। এ সময় তিনি সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

পরে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে তাঁকে সম্মানিত করা হয়। সবশেষে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে প্রিয় শিক্ষককে বাড়িতে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে ব্যতিক্রমী এ বিদায় আয়োজনের সমাপ্তি ঘটে। ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ দিনে এমন ভালোবাসা ও সম্মাননায় সিক্ত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক বিপ্লব সরকার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

৩৩ বছরের শিক্ষকতা জীবনের ইতি, রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা পেলেন বিপ্লব সরকার

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x