সার্চটুডে

বরগুনার উন্নয়নে চিফ হুইপের উদ্যোগ, এলজিইডির প্রকল্প পর্যালোচনা সভা

ছবি: সংগৃহীত

বরগুনা জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল, পরিকল্পিত ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি এমপি। তাঁর উদ্যোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বরগুনার চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভা প্রকল্পগুলোর বাস্তব অগ্রগতি যাচাই, মাঠপর্যায়ের সমস্যা চিহ্নিতকরণ, প্রতিবন্ধকতা দূর করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে কার্যকর ভূমিকা রাখবে।

বরগুনার গ্রামীণ সড়ক, সেতু-কালভার্ট, হাটবাজার ও অবকাঠামো খাতে এলজিইডির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই কাজের গতি বাড়াতে জনপ্রতিনিধি ও প্রকৌশল দপ্তরের মধ্যে নিয়মিত সমন্বয় ও কার্যকর সংলাপ জরুরি।

মাননীয় চিফ হুইপের এই উদ্যোগ বরগুনার উন্নয়নে নতুন গতি আনবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। জেলা উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

"উন্নয়নের অগ্রযাত্রায় এলজিইডি — গ্রাম হবে শহর, সমৃদ্ধ হবে বরগুনা।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বরগুনার উন্নয়নে চিফ হুইপের উদ্যোগ, এলজিইডির প্রকল্প পর্যালোচনা সভা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x