সার্চটুডে

২২ দিনে রেমিট্যান্স এলো ২৯ হাজার কোটি টাকা

ছবি: সংগৃহীত

চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে দেশে ২৩৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ২৮ হাজার ৯৯১ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৩ কোটি ৫০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১০ দশমিক ৪ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ২২ নভেম্বর এক দিনেই দেশে এসেছে ১১ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৮২ কোটি ২০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২২৮ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২ দশমিক ৫ শতাংশ।

প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার আয় বাড়ানোর পাশাপাশি পরিবারগুলোর ভোগব্যয়, সঞ্চয় ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে চলতি মাসে প্রবাসী আয়ের পরিমাণ আরও বাড়তে পারে। তবে পুরো মাসের হিসাব পাওয়া গেলে প্রকৃত প্রবৃদ্ধির চিত্র স্পষ্ট হবে।

বিষয় : বাংলাদেশ প্রবাস রেমিটেন্স

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

২২ দিনে রেমিট্যান্স এলো ২৯ হাজার কোটি টাকা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে দেশে ২৩৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ২৮ হাজার ৯৯১ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৩ কোটি ৫০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১০ দশমিক ৪ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ২২ নভেম্বর এক দিনেই দেশে এসেছে ১১ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৮২ কোটি ২০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২২৮ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২ দশমিক ৫ শতাংশ।

প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার আয় বাড়ানোর পাশাপাশি পরিবারগুলোর ভোগব্যয়, সঞ্চয় ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে চলতি মাসে প্রবাসী আয়ের পরিমাণ আরও বাড়তে পারে। তবে পুরো মাসের হিসাব পাওয়া গেলে প্রকৃত প্রবৃদ্ধির চিত্র স্পষ্ট হবে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x