সার্চটুডে

ইবি রিসার্চ সোসাইটির সভাপতি নোমান, সম্পাদক ফয়সাল

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিসার্চ সোসাইটির ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং সাধারণ সম্পাদক হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম ফয়সাল মনোনীত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সংগঠনটির মডারেটর অধ্যাপক ড. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য পদে রয়েছেন—সহ-সভাপতি আফিয়া আলম, সুরভী ইয়াসমিন, সিয়াম শেখ শ্রাবণ, আব্দুল হালিম, মরিয়ম আক্তার চৈতী, জেরিন আক্তার মিম ও সাদিয়া সাবরিনা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এস এম শাহরিয়ার স্বাধীন, ফারিহা আলম লুনা ও আশফিয়া কানিজ ফাতেমা। সাংগঠনিক সম্পাদক মাসরুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের চৌধুরী, দপ্তর সম্পাদক উজ্জ্বল রানা, সহ-দপ্তর সম্পাদক তাফসির রহমান মৃধা, কোষাধ্যক্ষ এসকে মিরাজুল ইসলাম এবং সহকারী কোষাধ্যক্ষ আরমান আলী।

এছাড়া ব্র্যান্ডিং ও প্রচার সম্পাদক সাগর মোল্লা, সহকারী ব্র্যান্ডিং ও প্রচার সম্পাদক শাহারা রহমান, গবেষণাবিষয়ক সম্পাদক রোহানা আক্তার, সহকারী গবেষণাবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, অনুষ্ঠান উপস্থাপনা সম্পাদক মুসতবা তানজীম রহমান, সহ-অনুষ্ঠান উপস্থাপনা সম্পাদক শাহারিহ জাহান সিমি, তথ্য সম্পাদক সানজিদা আহমেদ, সহ-তথ্য সম্পাদক মায়মুনা রহমান, কর্মশালাবিষয়ক সম্পাদক রোহান চৌধুরী এবং সহ-কর্মশালাবিষয়ক সম্পাদক হয়েছেন তওহিদুল ইসলাম ও মারুফ ইসলাম আতিক।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফাহিম ফয়সাল বলেন, ‘এ দায়িত্ব একই সঙ্গে গর্বের ও চ্যালেঞ্জের। শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলা, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং গবেষণার পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এ জন্য শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করছি।’

সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি জ্ঞানচর্চা ও সৃজনশীল চিন্তার জায়গা। সবার পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতায় সংগঠনটিকে আরও এগিয়ে নিতে চাই।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ইবি রিসার্চ সোসাইটির সভাপতি নোমান, সম্পাদক ফয়সাল

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x