সার্চটুডে

বিরল ও প্রাণঘাতী ত্বকের রোগ স্টিভেনস–জনসন সিনড্রোম কেন হয়, লক্ষণ ও চিকিৎসা জানুন

ছবি: পেক্সেলস

ওষুধের কারণে ত্বকে বিভিন্ন ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রে এসব প্রতিক্রিয়া মৃদু হলেও কিছু ক্ষেত্রে প্রাণঘাতী জটিলতা সৃষ্টি হতে পারে। এর মধ্যে স্টিভেনস–জনসন সিনড্রোম একটি বিরল কিন্তু মারাত্মক ওষুধজনিত প্রাণঘাতী প্রতিক্রিয়া। এতে ত্বক ও মিউকাস মেমব্রেনের ব্যাপক ক্ষতি হয়। 

স্টিভেনস-জনসন সিনড্রোম: শরীরের মোট ত্বকের ১০ শতাংশের কম আক্রান্ত।

স্টিভেনস-জনসন সিনড্রোম/ টক্সিক এপিডারমাল নেক্রোলাইসিস ওভারল্যাপ: ১০–৩০ শতাংশ আক্রান্ত।

টক্সিক এডিপডারমাল নেক্রোলাইসিস: ৩০ শতাংশের বেশি আক্রান্ত।

সাধারণত যেসব ওষুধের কারণে স্টিভেনস-জনসন সিনড্রোম হয়ে থাকে 

অ্যান্টিবায়োটিক: সালফোনেমাইড গোত্রের, পেনিসিলিন, সেফালোস্পোরিন, ফ্লুরোকুইনোলন গোত্রের ইত্যাদি।
  
খিঁচুনির ওষুধ: কারবামাজেপিন, ফেনিটয়েন, ল্যামোট্রিজিন, ফেনোবারবিটল ইত্যাদি। 

ব্যথানাশক ওষুধ: নস স্টেরয়ডাল এন্টি ইনফ্লামাটরি, অলোপিউরিনল, নেভিরাপিন ইত্যাদি। 

তবে সবার যে একই ওষুধে প্রতিক্রিয়া হবে, তা নয়।  

রোগের লক্ষণ
সাধারণত নতুন ওষুধ শুরু করার এক থেকে চার সপ্তাহের মধ্যে লক্ষণ দেখা দেয়। প্রাথমিক পর্যায়ে জ্বর, শরীরব্যথা, গলাব্যথা, কাশি ও দুর্বলতা দেখা যায়।

ত্বক: লালচে বা বেগুনি দাগ, ফোসকা, ত্বকের উপরিভাগ উঠে যাওয়া এবং ত্বকে তীব্র ব্যথা বা জ্বালাপোড়া।

মিউকাস মেমব্রেন: মুখে ঘা, ঠোঁটে রক্তক্ষরণযুক্ত ক্ষত, চোখ লাল হওয়া ও ব্যথা এবং যৌনাঙ্গে ঘা বা ক্ষত। প্রস্রাবের সময় জ্বালাপোড়াও হতে পারে। মুখ, চোখ ও যৌনাঙ্গের মিউকাস মেমব্রেন আক্রান্ত হওয়া এ রোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

চিকিৎসা
স্টিভেনস-জনসন সিনড্রোম একটি মেডিকেল ইমার্জেন্সি। রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়। গুরুতর রোগীদের আইসিইউ অথবা বিশেষায়িত বার্ন ইউনিটে চিকিৎসা প্রয়োজন হতে পারে।

চিকিৎসার প্রধান ধাপগুলো হলো—
১. দায়ী ওষুধ অবিলম্বে বন্ধ করা।
২. তরল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখা।
৩. আক্রান্ত ত্বক ও ক্ষতগুলোর যথাযথ পরিচর্যা।
৪. ব্যথা নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা।
৫. চোখ আক্রান্ত হলে দ্রুত চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নেওয়া।
৬. রোগের তীব্রতা অনুযায়ী বিভিন্ন ওষুধ প্রয়োগ করা। 

প্রতিরোধ
চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করা। নতুন ওষুধ শুরুর পর অস্বাভাবিক র্যাশ, জ্বর বা মুখে ঘা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া।

ডা. পীযুষ পাল, সহকারী অধ্যাপক, চর্ম ও যৌনরোগ বিভাগ, গ্রীন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা

বিষয় : স্বাস্থ্য চিকিৎসা ভালো থাকুন রোগ ত্বক চিকিৎসা ত্বকের যত্ন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিরল ও প্রাণঘাতী ত্বকের রোগ স্টিভেনস–জনসন সিনড্রোম কেন হয়, লক্ষণ ও চিকিৎসা জানুন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x