সার্চটুডে

নন্দীগ্রামে নাশকতা ও বিস্ফোরক মামলায় মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে রাজনৈতিক নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মোঃ ইউনুস আলী (৪৮) নামে স্থানীয় এক মৎস্যজীবী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ৩টায় উপজেলার বিজয়ঘট গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নন্দীগ্রাম থানা পুলিশ। ​গ্রেপ্তারকৃত মোঃ ইউনুস আলী নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক। তিনি বিজয়ঘট গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিক নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় ইউনুস আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, নাশকতা ও বিস্ফোরক মামলায় মৎস্যজীবী লীগের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে বগুড়া জেলহাজতে (কোর্ট হাজত) প্রেরণ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নন্দীগ্রামে নাশকতা ও বিস্ফোরক মামলায় মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

বগুড়ার নন্দীগ্রামে রাজনৈতিক নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মোঃ ইউনুস আলী (৪৮) নামে স্থানীয় এক মৎস্যজীবী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ৩টায় উপজেলার বিজয়ঘট গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নন্দীগ্রাম থানা পুলিশ। ​গ্রেপ্তারকৃত মোঃ ইউনুস আলী নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক। তিনি বিজয়ঘট গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিক নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় ইউনুস আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, নাশকতা ও বিস্ফোরক মামলায় মৎস্যজীবী লীগের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে বগুড়া জেলহাজতে (কোর্ট হাজত) প্রেরণ করা হয়েছে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x