সার্চটুডে

ফরিদপুরের ভাঙ্গায় গরু ব্যবসায়ীদের ওপর ডাকাতি, ১০টি গরু লুট

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বড়ইতলা এলাকায় বরগুনার দুই গরু ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে ১০টি গরু লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। এ ঘটনায় আনছার চৌকিদার (৭০) নামের এক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

ভুক্তভোগীদের স্বজন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার বাসিন্দা আনছার চৌকিদার এবং আংগারপাড়া এলাকার গরু ব্যবসায়ী সেন্টু ব্যাপারী গতকাল (বুধবার) কেশবপুর থেকে ১৩টি গরু ক্রয় করে বরগুনার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ভাঙ্গা উপজেলার বড়ইতলা এলাকায় পৌঁছালে একদল ডাকাত তাদের পথরোধ করে হামলা চালায়।

ডাকাতরা হাতুড়ি দিয়ে আঘাত করে ১৩টি গরুর মধ্যে ১০টি গরু লুট করে নিয়ে যায়। বাকি ৩টি গরুর পায়ে আঘাত থাকায় সেগুলো নিতে পারেনি বলে জানা গেছে। হামলার ধকল ও আতঙ্কে আনছার চৌকিদার গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

বর্তমানে ভুক্তভোগীরা বড়ইতলা এলাকায় অবস্থান করে প্রশাসনের সহযোগিতার অপেক্ষায় রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ফরিদপুর জেলা প্রশাসন ও ভাঙ্গা থানা পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা, লুণ্ঠিত গরুগুলো উদ্ধার এবং জড়িত ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় গরু ব্যবসায়ীদের ওপর ডাকাতি, ১০টি গরু লুট

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x