ঝালকাঠির কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাব ও কাঠালিয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।
২৫ ডিসেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যায় কাঠালিয়া থানায় এ সৌজন্য সাক্ষাৎ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান, কাঠালিয়া রিপোর্টার্স ক্লাবের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ আজিজ, জেলা কমিটির সদস্য মনির হোসেন, শুভ সিকদার ও সাংবাদিক বাবুল মিনা।
সাক্ষাৎকালে সাংবাদিকদের সঙ্গে ওসির পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত দায়িত্ব পালন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত সাংবাদিকরা কাঠালিয়া উপজেলার সার্বিক উন্নয়ন, অপরাধ দমন ও জনস্বার্থে সংবাদ পরিবেশনে পুলিশের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
মতামত