বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচির সমাপ্তি হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে জন্মদিন উদ্যাপনের আনুষ্ঠানিকতা শেষ করে সংগঠনটি।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব সোহাগ হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম সামিউল ইসলাম নাহিদের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. সাহিদুর রহমান, উপাধ্যক্ষ শাহীন সাখাওয়াত চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল করিম এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুকুলসহ কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ।
ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলাম (দপ্তর), রাজু আহমেদ, আবু হাসান, বগুড়া জেলা ছাত্রদলের সদস্য রাহি হাসান রুমন, ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফারহান ও ২১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব ফারহান।
এছাড়াও অনুষ্ঠানে ব্যবস্থাপনা বিভাগের আহ্বায়ক নাইম, সদস্য সচিব রাজন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সদস্য সচিব ইমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈকত, উচ্চমাধ্যমিক শাখার আহ্বায়ক রায়হান, যুগ্ম আহ্বায়ক বিশাল এবং ছাত্রনেতা সম্রাট, রাকিব, রাতুল ও জিসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে বুধবার কলেজ ক্যাম্পাসের বাইরে পথচারী ও অসহায়-দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন নেতাকর্মীরা। সোমবার প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কলেজ ক্যাম্পাসে ৬২টি নিমগাছের চারা রোপণ করেন তারা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচি পালন করা হয়। এছাড়া রোববার তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত শুক্রবার বগুড়ায় পথশিশুদের মাঝে পোশাক বিতরণ করে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্বে আয়োজিত ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে পোশাক তুলে দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, বগুড়া জেলা ছাত্রদলের নির্দেশনায় তারেক রহমানের আদর্শ ও মানবিক রাজনীতির দর্শন ধারণ করে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের সহযোগিতার মাধ্যমে জন্মদিনের আনুষ্ঠানিকতাকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে রূপ দেওয়াই ছিল তাদের লক্ষ্য।
শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে মানবিকতা, সৌহার্দ্য ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্যাপনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
মতামত