দেশব্যাপী আঃলীগের অপতৎপরতা প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে দেশের স্তরভিত্তিক প্রশাসন। সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা আছে, কোনোভাবেই যেন নিষিদ্ধ আ'লীগের অঙ্গ-সংগঠনের কোনো নেতাকর্মীরা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন বা সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে অধিক গুরুত্বারোপ করে স্তরভিত্তিক প্রশাসনের পক্ষ থেকে দেশে চলছে ঝটিকা অভিযান। ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক জেলা উপজেলা পর্যায়ে স্থানীয় থানা প্রশাসনের সাথে তথ্য-উপাত্ত দিয়ে ফ্যাসিস্টদের চক্রান্ত রুখে দিতে সহযোগিতা করে যাচ্ছে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্য মোতাবেক, থানা শহর পর্যায়ে বাড়ানো হয়েছে টহল, নিরাপত্তা নিশ্চিত করতে চলছে তল্লাশি, নিষিদ্ধ আ'লীগের বিরুদ্ধে চলছে অভিযান। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা হতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে নিষিদ্ধ আ'লীগের ছোট-বড় নেতাকর্মীরা। সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে এ বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশ্বস্ত একটি সূত্রমাধ্যম। দেশের বৃহত্তম উপজেলা মণিরামপুরেও চলছে ধরপাকড়, বিভিন্ন মামলায় আ'লীগ ও তার অঙ্গসংগঠনের গা ঢাকা দেওয়া অনেক নেতাকর্মীকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে মণিরামপুর থানা পুলিশ। তবে মণিরামপুর থানা পুলিশের গাফিলতি ও অজানা কোনো কারণে নাশকতা মামলার পলাতক আসামি হয়েও প্রকাশ্যে থেকে স্থানীয় আ'লীগের মফস্বলের নেতাকর্মীদের সংঘবদ্ধের মাধ্যমে ধারাবাহিক গোপন ষড়যন্ত্রে মণিরামপুর উপজেলার খেদাপাড়া হতে নৈরাজ্যের পাঁয়তারার অভিযোগ উঠেছে খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মণিরামপুর উপজেলা আ'লীগের সদস্য আঃ আলীম জিন্নাহর বিরুদ্ধে। তার বিতর্কিত কয়েকটি কার্যক্রমের মধ্যে, পরিষদে অনিয়মিত, সেবা বিড়ম্বনা, ফ্যাসিস্ট পুনর্বাসন ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা এমনকি তার স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ প্রকাশ করায় সন্ত্রাসী কায়দায় মুঠোফোনে চলতি এ প্রতিবেদককে হুমকি প্রদান করেও অজানা কোনো ক্ষমতাবলে চেয়ারম্যান পদে বহালে থাকায় প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে মণিরামপুর উপজেলা ও থানা পুলিশের প্রশাসনিক কার্যক্রম।
তথ্য আছে, চলতি মাসের ৩য় সপ্তাহে বিলম্বিত সেবা গ্রহীতাদের অভিযোগের ভিত্তিতে স্থানীয় কয়েকজন সাংবাদিক উপজেলার খেদাপাড়া ইউনিয়ন পরিষদে তথ্য সংগ্রহে যেয়ে সকাল ৯টা হতে বেলা ১টা পর্যন্ত অপেক্ষা করলেও দেখা মেলে না আব্দুল আলীম জিন্নাহর। জানতে চাইলে সচিব মোঃ আব্দুল আলীম সরাসরি বলেন, চেয়ারম্যানের আসার কোনো নির্দিষ্ট টাইম নাই, তিনি তো তার ইচ্ছামতো আসেন! ওই দিনের তথ্য মোতাবেক ভিজিএফ চাল বিতরণ ছাড়াও গুরুত্বপূর্ণ চলমান সকল কার্যক্রম থাকলেও চেয়ারম্যানের কক্ষে ঝুলেছিল ময়লার প্রলেপ পড়া তালা। পরবর্তীতে একাধিক ভুক্তভোগীদের ভিত্তিতে চেয়ারম্যানের অনিয়মিত বিলম্বিত সেবা কার্যক্রমের বিষয়ে তার ব্যক্তিগত ২টা ফোন নম্বরে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোনকলের সাড়া না দিয়ে সংবাদ প্রকাশ করার সাহস কোথায় পান, হিসাব-নিকাশ করে লিখতে হবে! এমন অবান্তর ব্যবহার ও সন্ত্রাসী কর্মকাণ্ডমূলক আচরণ করেন। তাছাড়াও, তার বিরুদ্ধে ইতিপূর্বে কেউ সংবাদ প্রকাশ করতে সাহস পায়নি! আপনি কিভাবে কী লেখালেখি করেন হিসাব পান! যার একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়ায় এ নিয়ে সচেতন মহলে নানান সমালোচনা হচ্ছে। এমন অসৌজন্যমূলক আচরণ ও গণমাধ্যমকে কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন হুমকিপ্রাপ্ত ওই সাংবাদিক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কল রেকর্ডের কমেন্টসে অসংখ্য ভেরিফায়েড ফেসবুক আইডি হতে স্বৈরাচারী সরকারের নিশিরাতের ভোটে নির্বাচিত চেয়ারম্যান আঃ আলীম জিন্নাহর গ্রেফতারের মন্তব্য করতেও দেখা গেছে।
তার অসংগতিপূর্ণ কার্যক্রমে তিনি অপরাধী শনাক্ত হলেও গণমাধ্যমের উপর তার আক্রোশ প্রকাশের নেপথ্যে হেতু খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে আরেক রহস্য। যশোর কোতোয়ালি থানায় রেকর্ড হওয়া এক মামলার ১২৫ নম্বর ফেরারি আসামি মণিরামপুর খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ আলীম জিন্নাহ। যিনি পলাতক আছেন বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট থানা পুলিশ। গত ২ আগস্ট রুজুকৃত মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, গত ৩১শে জুলাই ২০২৬ ইং তারিখে যশোরের রাজারহাট পিকনিক স্পটের সামনে প্রধান সড়কের পাশে জনৈক কবিরের গরুর খামার সংলগ্ন মহাসড়কে সন্ত্রাসী কর্মকাণ্ডে জনসাধারণের চলাচলে বাধাগ্রস্ত করা, সরকারবিরোধী কার্যক্রম ও দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রান্তের প্রচেষ্টা করা হচ্ছিল। আরও উল্লেখ আছে আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছিল উল্লেখিত অপরাধীরা। কোতোয়ালি থানার ২/৮/২৬ ইং তারিখে এসআই ফজলুল হকের দায়েরকৃত ৯নং মামলার ১৩২ জন আসামির নাম উল্লেখের তালিকার ১নং আসামি যশোরের জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ও ১২৫ নং আসামি মণিরামপুর উপজেলার হেলাঞ্চী গ্রামের মৃত জমির আলীর ছেলে ইউনিয়ন চেয়ারম্যান এই আঃ আলীম জিন্নাহ।
চলমান দেশের রাষ্ট্রীয় পরিচালনা সরকারবিরোধী ষড়যন্ত্রের রেকর্ডকৃত মামলার একজন পলাতক আসামি কিভাবে জনপ্রতিনিধি হিসাবে বহালে থেকে কোন ক্ষমতাবলে স্বেচ্ছাচারিতা করে যাচ্ছে! পরিষদের চেয়ারম্যান হয়েও নিয়মিত পরিষদে না বসে স্থানীয় আ'লীগের পলাতক নেতাকর্মীদের নিয়ে আবারো দেশবিরোধী ষড়যন্ত্রের ফাঁদ তৈরি করছে! তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় কোন ক্ষমতার খুঁটির জোরে গণমাধ্যমকর্মীকে হুমকি দিয়ে চলেছেন এই উপজেলা আ'লীগের সদস্য! এমনটাই এখন মণিরামপুরে 'টক অব দ্য টাউন' হিসাবে সমালোচিত হচ্ছে সচেতন মহলে। এমনকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, জিন্নাহ চলতি বছরের আগস্ট মাসে রেকর্ড হওয়া মামলার নাম উল্লেখিত ফেরারি আসামি হলেও কেন তাকে প্রশাসন গ্রেফতার করছে না! তিনি আরও জানান, এটা প্রশাসনের চরম ব্যর্থতা, যা চলমান প্রেক্ষাপটে প্রশ্নবিদ্ধ কার্যক্রম বলে বিবেচিত। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে প্রশাসনের ভূমিকা থাকবে জিন্নাহর মতো অপরাধীদের বিরুদ্ধে! যেখানে, উপজেলা প্রশাসনের আওতাধীন স্থানীয় জনপ্রতিনিধির স্বেচ্ছাচারিতার অভিযোগে জিন্নাহর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেখানে, প্রশাসনের যৌথ দায়িত্বহীনতায় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে সরকারব্যবস্থা।
এ বিষয়ে অবগত করা হলে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন জানান, বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।
মতামত