সার্চটুডে

যুদ্ধের প্রস্তুতি নিতে রিজার্ভ সেনাদের চিঠি যুক্তরাজ্যের

ছবি: সংগৃহীত

রাশিয়ার সম্ভাব্য সামরিক হুমকি মোকাবিলায় প্রায় ১ লাখ সাবেক রিজার্ভ সেনা ও সদ্য অবসরপ্রাপ্ত সামরিক সদস্যকে সম্ভাব্য তলবের জন্য প্রস্তুত থাকতে বলেছে যুক্তরাজ্য। এ লক্ষ্যে তাঁদের ব্যক্তিগত তথ্য হালনাগাদ করা এবং প্রয়োজনে পুনরায় সামরিক বাহিনীতে যোগ দেওয়ার প্রস্তুতি নিতে চিঠি পাঠিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের স্বাক্ষরিত এসব চিঠি স্নায়ুযুদ্ধের পর এই প্রথম পাঠানো হলো। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের প্রতিরোধ সক্ষমতা জোরদার ও সম্ভাব্য সংঘাতের ঝুঁকি কমানোর অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এখনই ওই সেনাদের জরুরি ভিত্তিতে তলব করা হচ্ছে না বলে স্পষ্ট করা হয়েছে।

যুক্তরাজ্য সরকারের আশঙ্কা, রাশিয়া আগের তুলনায় বেশি ঝুঁকি নিতে প্রস্তুত এবং ইউরোপজুড়ে নাশকতা, ড্রোন অনুপ্রবেশ ও সাইবার হামলার মতো হাইব্রিড তৎপরতা বাড়াচ্ছে। গত ৪ নভেম্বর প্রকাশিত হাউস অব কমন্সের লাইব্রেরি ব্রিফিংয়েও সরকারি হুমকি মূল্যায়নের বরাতে একই উদ্বেগের কথা তুলে ধরা হয়।

গত মাসে দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক নিবন্ধে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং সতর্ক করে বলেন, ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্যের প্রতিপক্ষরা হামলার জন্য প্রস্তুত হয়ে যেতে পারে। তাঁর মতে, যুক্তরাজ্য ও ন্যাটোর হাতে প্রস্তুতি নেওয়ার জন্য এক হাজার দিনের কিছু বেশি সময় রয়েছে।

স্ট্রিটিং জানান, যুদ্ধ করে জয়ী হওয়ার প্রস্তুতিই এখন তাঁর প্রধান অগ্রাধিকার। ‘হাইব্রিড যুদ্ধ’ ও ‘গ্রে জোন হুমকি’র মতো শব্দ ব্যবহার করে প্রকৃত ঝুঁকিকে আড়াল করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সাইবার হামলা চালানো আরও সহজ করে তুলেছে বলে উল্লেখ করেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী।

এদিকে জরুরি পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের তিন দিনের খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার আহ্বান জানিয়ে ‘বি রেডি’ প্রচারণা শুরু করেছে যুক্তরাজ্য সরকার। এ ছাড়া ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, রিজার্ভ সেনাদের পাঠানো চিঠিগুলো সরকারের বৃহত্তর সামরিক প্রস্তুতির অংশ। এতে তাঁদের যোগাযোগের ঠিকানা, বর্তমান পেশা ও দক্ষতার তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের বসন্তে ন্যাটোর সামরিক মহড়া ‘স্টিডফাস্ট ডিফেন্ডার’-সহ বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

একটি সামরিক সূত্র জানায়, স্বল্প সময়ের নোটিশে রিজার্ভ সেনাদের মোতায়েনের কোনো পরিকল্পনা আপাতত নেই। তবে তাঁদের তথ্যভান্ডার ও যোগাযোগব্যবস্থা হালনাগাদ না রাখাকে দায়িত্বহীনতা হিসেবে দেখা হচ্ছে।

এ ছাড়া ন্যাটোর আর্টিকেল-৩ নিয়েও গুরুত্বের সঙ্গে ভাবছে যুক্তরাজ্য সরকার। এই ধারায় জোটের সদস্য দেশগুলোকে সশস্ত্র আক্রমণ প্রতিরোধের জন্য নিজস্ব সক্ষমতা বজায় রাখার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।

সূত্র: আল মায়াদিন

বিষয় : যুক্তরাষ্ট্র সেনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

যুদ্ধের প্রস্তুতি নিতে রিজার্ভ সেনাদের চিঠি যুক্তরাজ্যের

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x