সার্চটুডে

কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইকে মৃত্যুদণ্ড

আদালত প্রাঙ্গণ

মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী ও তার শিশুসন্তানকে হত্যাচেষ্টা এবং শ্যালিকাকে হত্যার দায়ে সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: আনোয়ারুল হক এ রায় দেন। রায় ঘোষনার সময় আসামী পলাতক ছিলেন।

‎মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী জানান, এই রায়ের মাধ্যমে বাদী পক্ষ সুবিচার পেয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রায়না বেগম ও তার ছয় মাসের শিশুসন্তানকে গুরুতর আহত করেন সালাউদ্দিন। এ সময় বোনকে রক্ষা করতে এগিয়ে এলে শ্যালিকা মনি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন সালাউদ্দিন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইকে মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী ও তার শিশুসন্তানকে হত্যাচেষ্টা এবং শ্যালিকাকে হত্যার দায়ে সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: আনোয়ারুল হক এ রায় দেন। রায় ঘোষনার সময় আসামী পলাতক ছিলেন।

‎মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী জানান, এই রায়ের মাধ্যমে বাদী পক্ষ সুবিচার পেয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রায়না বেগম ও তার ছয় মাসের শিশুসন্তানকে গুরুতর আহত করেন সালাউদ্দিন। এ সময় বোনকে রক্ষা করতে এগিয়ে এলে শ্যালিকা মনি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন সালাউদ্দিন।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x