সার্চটুডে

গোবিন্দগঞ্জে চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান দুলুর নির্বাচনী উঠান বৈঠক

ছবি: সার্চটুডে

আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিতব্য গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান দুলু'র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৮টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবগাছি (কালিকাপুর) এলাকায় এই নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান দুলু।

উঠান বৈঠকে তিনি এলাকাবাসীর সাথে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও ভোটারদের প্রত্যাশার কথা শোনেন। এ সময় এলাকার রাস্তাঘাট, সেতু-কালভার্ট, নাগরিক সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয়রা তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

মোস্তাফিজুর রহমান দুলু বলেন, আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি। কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ৬নং দরবস্ত ইউনিয়নকে একটি উন্নত, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

আব্দুল লতিফ আকন্দের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন রাজা মিয়া, একরামুল, রবিউল, বাবুল, ফিরোজ, মুনছুর, হেলাল, করিম, নয়ন, আশরাফুল, মান্না, আকবর, আনছার প্রমুখ।

উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা হাত তুলে দুঃসময়ের বিএনপির পরিক্ষীত নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান দুলুকে সমর্থন জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান দুলুর নির্বাচনী উঠান বৈঠক

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x