সার্চটুডে

বারহাট্টায় লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রি, তিন দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

ছবি: সার্চটুডে

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই শিশুখাদ্য বিক্রির দায়ে তিন দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার গোপালপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিশুখাদ্য বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি দোকানের মালিককে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ছবি: সার্চটুডে

বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান চলাকালে দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি হচ্ছে কি না এবং বিক্রিত শিশুখাদ্য ও সংশ্লিষ্ট পণ্যের বিএসটিআইয়ের অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম জানান, শিশুখাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিশুখাদ্য বিক্রিতে প্রয়োজনীয় অনুমোদন ও পণ্যের মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে নিয়মিত তদারকি জরুরি। কারণ, এসব পণ্যের মান ও নিরাপত্তার সঙ্গে শিশুদের স্বাস্থ্য সরাসরি জড়িত।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বারহাট্টায় লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রি, তিন দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x