বগুড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউজের ‘সফল চাষি’ প্রকল্পের চলমান কার্যক্রম ও মাঠ পর্যায়ের অগ্রগতি বিষয়ক সেমিনার করা হয়েছে। প্রান্তিক কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রকল্পের ইতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংশ্লিষ্টরা। ফসল উৎপাদন বাড়াতে প্রযুক্তির ব্যবহার, আধুনিক চাষাবাদ পদ্ধতি, বাজার ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম গতিশীল করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
বগুড়ার হোটেল নাজ গার্ডেনে গত বৃহস্পতিবার রাত ৯টায় বিশেষ সেমিনার আয়োজন করে লাইট হাউজ। প্রকল্পের দাতা সংস্থার প্রতিনিধি ও অংশীজনদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বগুড়া লাইট হাউজের নির্বাহী প্রধান হারুন অর রশীদ। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) জ্যোতি বিকাশ চন্দ্র।
লাইট হাউজ বগুড়ার আয়োজনে ও ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত মতবিনিময় সভায় দাতা সংস্থার তিনজন বিদেশি প্রতিনিধি অংশ নেন। প্রকল্প অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন কর্মসূচি কর্মকর্তা ব্রায়ান হর্লিক-ক্রুজ, সহযোগী কর্মসূচি কর্মকর্তা সেলিয়া গুয়েটো মেলো, মনিটরিং মূল্যায়ন জবাবদিহি ও শিক্ষা বিশেষজ্ঞ ফাতিমা জাহরা এলবুহমাদি।
বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সোহেল শামসুদ্দীন ফিরোজ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম, পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) কারিগরি উপদেষ্টা কৃষিবিজ্ঞানী ও গবেষক ড. একেএম জাকারিয়া, বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, লাইট হাউজের জেন্ডার কমপ্লায়েন্স এ্যাডভাইজার ওয়াহিদা ইয়াসমিন, কাহালু উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, বগুড়া সদর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান, ‘সফল চাষি’ প্রকল্প কর্মকর্তা মো. সাদিক আল হায়াত, সাংবাদিক নজরুল ইসলাম দয়া, ডিজিটাল ট্রান্সফরমেশন স্পেশালিস্ট এজেডএম মাহাদি হাসান, সিংড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবু রায়হান, উপসহকারী কৃষি অফিসার এসএম আব্দুল্লাহেল কাফি। প্রকল্পের কল সেন্টার এক্সিকিউটিভ আলমগীর রশিদ, কল সেন্টার ম্যানেজার মোছা. সালমা খাতুন, ট্রেনিং কর্ডিনেটর আব্দুল আউয়াল কাফি উপস্থিত ছিলেন।
‘সফল চাষি’ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সাথে যুক্ত করা হচ্ছে। কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান হয়। নারী পুরুষের সমতা, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সহায়তার পাশাপাশি তৃণমূল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন গুরুত্বপূর্ণ। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ ভুক্তভোগীদের সহায়তায় তৃণমূল পর্যায়ে লাইট হাউজ বেশ সক্রিয় ও কার্যকর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগী শক্তি হিসেবে মাঠ পর্যায়ের বিশ্বস্ত সংস্থা হিসেবে পরিচিত।
মতামত