সার্চটুডে

তালতলীতে জমির লিজ সংক্রান্ত বিরোধে বিষ দিয়ে তরমুজের চারা ধ্বংসের অভিযোগ

ছবি: সার্চটুডে

বরগুনার তালতলী উপজেলায় রাতের আঁধারে বিষ প্রয়োগ করে আগাম জাতের তরমুজের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে। জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদ মোল্লা এই কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী দুই কৃষক। এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই ইউপি সদস্য।

ঘটনাটি ঘটেছে গত বুধবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী এলাকায়।

খোঁজ নিয়ে জানা যায়, পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা শহীদ খান ও রিয়াজ গাজী পশ্চিম গাবতলী এলাকার মতিউর রহমান খানের কাছ থেকে ছয় একর জমি লিজ নেন। আগাম তরমুজ চাষের লক্ষ্য নিয়ে তারা ওই জমিতে বীজতলা তৈরি করেন। চারাগুলো বেশ বড় হয়ে উঠেছিল এবং আর মাত্র ১০ দিন পরই সেগুলো মূল জমিতে রোপণ করার কথা ছিল।

ভুক্তভোগী চাষি ও জমির মালিকের ভাষ্যমতে, ওই ছয় একর জমি লিজ নেওয়ার জন্য আগ্রহী ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদ মোল্লা। কিন্তু মালিকপক্ষ আগেই শহীদ ও রিয়াজকে জমিটি লিজ দিয়ে দেওয়ায় বিষয়টি নিয়ে বিরোধ দেখা দেয়। অভিযোগ রয়েছে, এর জেরে চাষিদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছিল। পরবর্তীতে বুধবার রাতে দুর্বৃত্তরা বীজতলায় বিষ ছিটিয়ে দিলে সব চারা মরে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক শহীদ খান ও রিয়াজ গাজী জানান, বাড়তি লাভের আশায় তারা ধারদেনা ও পুঁজি খাটিয়ে আগাম তরমুজের চারা তৈরি করেছিলেন। রোপণের ঠিক আগমুহূর্তে এভাবে সব চারা নষ্ট হয়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়েছেন এবং চলতি মৌসুমে আর চাষাবাদ করতে পারবেন কি না, তা নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মো. জাহিদ মোল্লা তা পুরোপুরি অস্বীকার করেন। তিনি দাবি করেন, জমির মালিক মতিউর রহমানের সঙ্গে তাদের পূর্বের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। সেই শত্রুতার জের ধরেই তাকে সমাজে হেয় করতে এমন সাজানো অভিযোগ আনা হচ্ছে। জমি লিজ নেওয়ার কোনো প্রস্তাব তিনি কখনোই দেননি বলে জানান।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

তালতলীতে জমির লিজ সংক্রান্ত বিরোধে বিষ দিয়ে তরমুজের চারা ধ্বংসের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x