সার্চটুডে

বরগুনায় আপত্তিকর কনটেন্ট তৈরির অভিযোগে প্রবাসী আটক

ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটার আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মালয়েশিয়া প্রবাসী বশির জান্নাতকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় ব্যক্তিকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরির অভিযোগে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বরিশালের উজিরপুর উপজেলার গুটিয়া এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করেন বলে স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, বশির জান্নাত দীর্ঘদিন ধরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষকে নিয়ে আপত্তিকর ভিডিও এবং মন্তব্য প্রচার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ‘ইঞ্জিনিয়ার রিয়াদ খান’ ও তার বড় ভাইকে নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রের দাবি, বশির জান্নাত গোপনে বরিশালে তার শ্বশুরবাড়িতে বেড়াতে এলে ইঞ্জিনিয়ার রিয়াদ খানের তৎপরতায় উজিরপুরের গুটিয়া এলাকায় স্থানীয় লোকজন তাকে ঘেরাও করে আটক করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি পোস্টে তাকে ঝালকাঠির রাজাপুর এলাকা থেকে আটকের কথাও উল্লেখ করা হয়েছে।

আটকের পর তাকে উজিরপুর থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পাথরঘাটা থানায় নেওয়ার উদ্যোগ চলছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে দাবি করা হয়েছে।

এ ঘটনায় পাথরঘাটা ও বরিশাল অঞ্চলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে এসব কনটেন্ট তৈরির নেপথ্যে অন্য কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংশ্লিষ্ট থানা-পুলিশের পক্ষ থেকে আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তর বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়েছে কি না কিংবা কী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বরগুনায় আপত্তিকর কনটেন্ট তৈরির অভিযোগে প্রবাসী আটক

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x