সার্চটুডে

বরগুনায় একই পরিবারের তিন ভাইয়ের মর্মান্তিক বিদায়ে শোকের ছায়া

ছবি: সংগৃহীত

বরগুনা সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নে কাঠবোঝাই টমটম নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে সুমন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) ডৌয়াতলা বাজারসংলগ্ন পশ্চিম গুদিঘাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন চান্দখালী কলেজ গেট এলাকার বাসিন্দা দুলাল মিয়ার ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গাছবোঝাই একটি টমটম ওই সড়ক দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে টমটমে থাকা সুমনসহ দুজন আহত হন। পরে গুরুতর আহত সুমনের মৃত্যু হয়।

সুমন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অসহায় হয়ে পড়েছে। তবে সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, এটি দুলাল মিয়ার পরিবারের তৃতীয় সন্তানের অকাল মৃত্যু।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে ২০১৪ সালে সুমনের বড় দুই ভাই সবুজ ও সুজন চান্দখালী বাইপাস মোড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। সেদিন মেজ ভাইয়ের বিয়ের কেনাকাটার উদ্দেশ্যে মোটরসাইকেলে যাওয়ার পথে বাসের সঙ্গে সংঘর্ষে দুই ভাই নিহত হন বলে জানান স্থানীয়রা।

দুই ভাইকে হারানোর পর পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন ছোট ভাই সুমন। কিন্তু তার এমন আকস্মিক মৃত্যুতে আবারও ভেঙে পড়েছে পুরো পরিবার। একই পরিবারের তিন ছেলের এমন মর্মান্তিক ও অকাল মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম চলছে।

এদিকে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বরগুনায় একই পরিবারের তিন ভাইয়ের মর্মান্তিক বিদায়ে শোকের ছায়া

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x