সার্চটুডে

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের, বাবা আহত

‎যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও তাঁর চার বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক বাবা আহত হয়েছেন।

‎

‎রোববার (২৫ অক্টোবর) রাতে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার বটতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎

‎নিহতরা হলেন, হানুয়ার গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী (৩২) ও তাঁর চার বছর বয়সী ছেলে আবদুর রহমান।

‎

‎স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় তাঁদের মোটরসাইকেলটি একটি পিকআপের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়। এতে মা মৌসুমী ও তাঁর ছেলে আবদুর রহমান নিহত হন। মোটরসাইকেল চালক বাবা আহত হন।

‎

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিস্তারিত তথ্য ও আহত ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের, বাবা আহত

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

‎যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও তাঁর চার বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক বাবা আহত হয়েছেন।

‎

‎রোববার (২৫ অক্টোবর) রাতে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার বটতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎

‎নিহতরা হলেন, হানুয়ার গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী (৩২) ও তাঁর চার বছর বয়সী ছেলে আবদুর রহমান।

‎

‎স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় তাঁদের মোটরসাইকেলটি একটি পিকআপের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়। এতে মা মৌসুমী ও তাঁর ছেলে আবদুর রহমান নিহত হন। মোটরসাইকেল চালক বাবা আহত হন।

‎

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিস্তারিত তথ্য ও আহত ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

‎

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x