সার্চটুডে

মাদারীপুরে দাঁড়িয়ে থাকা রেকারের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, শ্রমিক নেতা নিহত।

সংগৃহীত

মাদারীপুরে দাঁড়িয়ে থাকা রেকারের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, মাদারীপুর শ্রমিক নেতা নিহত। 

মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় সেলিম হাওলাদার (৫৫) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন।শুক্রবার (২৩ অক্টোবর) ভোর আনুমানিক ৫.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত সেলিম হাওলাদার মাদারীপুর সদর পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাগেরপাড় এলাকার কুকরাইল গ্রামের নাজেম হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক ও মাদারীপুর শ্রমিক নেতা এবং ব্যবসায়ী ছিলেন।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৫.০০ টার দিকে সেলিম হাওলাদার প্রাইভেটকার চালিয়ে যাওয়ার সময় তাঁতিবাড়ি এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের একটি রেকারের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।

​পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সরকারী ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, মাদারীপুরের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর থানা ও হাইওয়ে পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মাদারীপুরে দাঁড়িয়ে থাকা রেকারের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, শ্রমিক নেতা নিহত।

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x