সার্চটুডে

প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও জনসাধারণের মাঝে গাছের চারা বিতরণ

পরিচ্ছন্ন ও সবুজ বোয়ালখালী গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য র‍্যালি

ছবি: সার্চটুডে

পরিচ্ছন্ন পরিবেশ, ডেঙ্গুমুক্ত জনপদ ও সবুজায়নের প্রত্যয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে বর্ণাঢ্য র‍্যালি, অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উৎসবমুখর পরিবেশে র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

কর্মসূচিতে বিএনপি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নৌশিন প্রত্যাশা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম ও জাবেদ মেহেদী হাসান সুজন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান, সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ নুরুন্নবী চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজী আবু আকতার, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূমন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা শাহীনুর ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

র‍্যালি শেষে অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক চলাচল ও জীবনযাত্রা সহজ করতে তাঁদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উপজেলা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। 

কর্মসূচিতে বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং সুস্থ ও সচেতন সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য উপজেলা গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 

তাঁরা আরও বলেন, পরিচ্ছন্নতার চর্চা শুরু করতে হবে নিজের ঘর ও আঙিনা থেকেই। ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তাই পরিচ্ছন্নতাকে কেবল নির্দিষ্ট কোনো কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পরিচ্ছন্ন ও সবুজ বোয়ালখালী গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x