দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান হয়ে আবার মূল ফটকে এসে এ বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়।
বিক্ষোভ মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা 'ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই', 'শেখ শেখ করিস না-শেখের বেটি আসবে না', 'বোমাবাজি করিস না-পিঠের চামড়া থাকবে না' সহ বিভিন্ন স্লোগান দেন।
কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার বলেন,"সারা বাংলাদেশে ছাত্রলীগ যে জ্বালাও-পোড়াও শুরু করেছে, তার বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় কঠোর অবস্থান গ্রহণ করে আসছে। কিছুদিন আগেও ছাত্রলীগ গুপ্তভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।"
বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, "আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে যে, যেখানে ছাত্রলীগের অপতৎপরতা দেখা যাবে সেখানে তাদের তাৎক্ষণিক প্রতিহত করতে। পাশাপাশি যারা গুপ্ত রাজনীতি করেন তাদেরও আমি আহ্বান জানায় আপনারা প্রকাশ্যে এসে আমাদের সাথে যুক্ত হয়ে আওয়ামী লীগের এই অপতৎপরতা প্রতিহত করতে সহযোগিতা করুন।"
মতামত