সার্চটুডে

হাতিয়া কোস্ট গার্ডের অভিযান

মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে ৭২ টন সুপারি, হাতিয়ায় ২.৮৮ কোটি টাকার চালানসহ আটক ২৫

ছবি: সার্চটুডে

মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কেজি (৭২ টন) সুপারি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। নোয়াখালীর হাতিয়া সংলগ্ন লাল বয়া এলাকায় অভিযান চালিয়ে তিনটি বোট থেকে এসব সুপারি উদ্ধার করা হয়। এ সময় ২৫ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে হাতিয়া থানাধীন লাল বয়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। শনিবার (২৮ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় ওই এলাকায় সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি চালানো হয়। এ সময় মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৭২ হাজার কেজি সুপারি পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৮ লাখ টাকা। পরে সুপারি বহনকারী তিনটি বোটসহ ২৫ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা সুপারি, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, অবৈধ চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

এদিকে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ সুপারি শুল্ক-কর ফাঁকি দিয়ে দেশে প্রবেশের ঘটনায় চোরাচালান চক্রের নেটওয়ার্ক, চালানের প্রকৃত মালিকানা এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে এসব তথ্য বেরিয়ে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে ৭২ টন সুপারি, হাতিয়ায় ২.৮৮ কোটি টাকার চালানসহ আটক ২৫

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x