ভোরের আলো ফোটার আগেই ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে এবং দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এমন অবস্থায় চরম বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রী, পরিবহনশ্রমিক ও সাধারণ মানুষ।
রবিবার (২৯শে নভেম্বর, ২০২৬) ভোর ৪.০০টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ করা হয়। ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে দখল। ২৯ ও ৩০শে নভেম্বর সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউনের এর কর্মসূচির ডাক দিয়ে ছিলো তারই ধারাবাহিকতায় আজ ভোর থেকে মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা অবস্থান নেয়।
এ কারণে গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগে পড়েছেন নারী, শিশু, বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার যাত্রীরা। বিশেষ করে জরুরি কাজে বের হওয়া মানুষ ও দূরপাল্লার পরিবহনের যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
মাদারীপুর থেকে ঢাকা যাওয়া যাত্রীরা হঠাৎ দেখতে পায় টেকেরহাটে সড়কের মাঝে গাছ কেটে, টায়ার জ্বালিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, অবরোধকারীরা সড়কের ওপর আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র দেখা গেছে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহাসড়কের দুই পাশে আটকা পড়েছে বিভিন্ন ধরনের যানবাহন।
চালকগণ বলেন, আমরা গাড়ি নিয়ে আতঙ্কের মধ্য রয়েছি। এখন গাড়ি থামিয়ে এক জায়গায় অবস্থান করছি।
স্থানীদের দাবি, দ্রুত অবরোধকারীদের মহাসড়কে থেকে নিরাপদে যান চলাচল নিশ্চিত করতে হবে। এবং সঙ্গে জনদুর্ভোগ ও সম্ভাব্য নাশকতা ঠেকাতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করে।
মতামত