মাদারীপুর শহরের কলেজ গেট এলাকায়, মাদারীপুর-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত হাফিজুর রহমান খানে মালিকানাধীন হোটেল সার্বিক ইন্টারন্যাশনাল, মাদারীপুর এ কতিপয় দুর্বৃত্তরা হামলা করেন।
হোটেল সার্বিক ইন্টারন্যাশনাল ও রাধুনী রেষ্টুরেন্টে স্থানীয় কিছু দুর্বৃত্তরা হঠাৎ করে হামলা করে হোটেরের বিভিন্ন জিনিস ভাংচুর করে এবং পরিস্থিতি অস্বাভাবিক করতে ৪/৫টি ককটেল নিক্ষেপ করে। এসময় হোটেলের পাকিংয়ে রাখা অতিথিদের একটি গাড়ীতে হামলা করে সামনের গ্লাস ভেঙ্গে ফেলে।
রবিবার (২৯শে নভেম্বর) সময় অনুমান সকাল ১১.৩০ ঘটিকার দিকে ১০/১৫ জনের একটি দল হঠাৎ হামলা চালায় হোটেল সার্বিক ইন্টারন্যাশনালে। এসময় ভাংচুর করা হয় হোটেলের সামনের অংশে। হামলার এক পর্যায় দুর্বৃত্তরা তাদের সাথে আনা ককটেল নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদারীপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে তাৎক্ষনিক আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মতামত