নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের অবৈধ লকডাউনের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল করেছে নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপি।
রবিবার (২৯ নভেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।
মিছিলটি নন্দীগ্রাম পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা অবৈধ লকডাউন এবং দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন বলেন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে কোনো অপশক্তির অবৈধ লকডাউন বা অরাজকতা মেনে নেওয়া হবে না। শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো: আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াসিন আলী। পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে. এম. শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, গোলাপ হোসেন, সাবেক পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, কুরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আ. হাকিম রিন্টু, উপজেলা কৃষক দলের সভাপতি ইস্কেন্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মন্ডল পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মো. নূরনবীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতামত