সার্চটুডে

বগুড়ায় সুবিল উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর

ছবি: সার্চটুডে

বগুড়া সদর উপজেলার সুবিল উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১ কোটি টাকা ব্যয়ে একতলা ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে বগুড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। পরিচালন বাজেটের আওতায় রাজস্ব খাতে বেসরকারি প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পের অধীনে আধুনিক অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। 

রোববার (২৯ নভেম্বর) সুবিল উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিশেষ মোনাজাত করা হয়। 

বক্তব্যে তিনি বলেন, বিএনপি সরকার দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করছেন। শিক্ষকদের পেশাগত দক্ষতা, মর্যাদা, আধুনিক অবকাঠামো নির্মাণ, স্মার্ট শ্রেণিকক্ষ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তর  নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামীম, পৌরসভার সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, সহকারী প্রকৌশলী মো. সবুজ মিয়া, উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল মান্নান। সভাপতিত্ব করেন সুবিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও মহানগর বিএনপির ২ নম্বর ওয়ার্ড সভাপতি সহিদুল আলম সঞ্জু। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান রয়েল। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

একইদিন, সদর উপজেলার কাজী নূরুইল হাজী ময়েজ উদ্দীন কলেজে নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেজাউল করিম বাদশা এমপি। কলেজের এডহক কমিটির সভাপতি কামাল পাশার সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সভাপতিত্ব করেন লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, ইউনিয়ন বিএনপির সভাপতি মাফতুন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন, দাতা সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুর আলম পাটোয়ারী, অধ্যক্ষ কামরুল ইসলাম রানা ও প্রভাষক আশিষ রায়। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

বগুড়ায় সুবিল উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x