সার্চটুডে

প্রান্তিক পর্যায়ে কৃষকদের থেকে ধান কেনা শুরু করেন এমপি শওকতুল ইসলাম শকু

ধান কেনাকালে এমপি সহ

কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় চলতি আমন মৌসুমের সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ মৌসুমে উপজেলায় ৯৯০ মেট্রিক টন ধান ও ৩২৮ মেট্রিক টন  চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারি ধান সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা যাতে তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান, তা গুরুত্বের সঙ্গে নিশ্চিত করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু, সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন ভুইয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাজেদা আক্তার, খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রমুখ।

উপজেলা খাদ্যগুদাম সূত্রের বরাতে জানা গেছে, চলতি আমন মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী স্থানীয় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে। এর ফলে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে এবং কৃষকরা সরকারি নির্ধারিত দামে তাঁদের উৎপাদিত ধান বিক্রির সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরকারের এ উদ্যোগের ফলে আমন উৎপাদনকারী কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য পাবেন। একই সঙ্গে সরকারি খাদ্যশস্যের মজুদ বৃদ্ধি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও এ কার্যক্রম কৃষকদের কার্যকর ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

প্রান্তিক পর্যায়ে কৃষকদের থেকে ধান কেনা শুরু করেন এমপি শওকতুল ইসলাম শকু

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x