সার্চটুডে

সেনবাগে আ. লীগ ও সহযোগী সংগঠনের নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ছবি: সংগৃহীত

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগের প্রতিবাদে নোয়াখালীর সেনবাগ পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে সেনবাগ পৌর শহরের প্রধানঢ় সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সারাদেশে নাশকতা, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার প্রতিবাদ জানান। এ সময় তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানান।

বিক্ষোভ মিছিলে নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন, সদস্য সচিব মো: শহিদ উল্যাহ, বিএনপি নেতা নুর নবী বাচ্চু, ফারুক বাবুল, মির্জা মোস্তফা, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হুমু, আনোয়ারুল্লাহ আজাদ, মাস্টার মোসাদ্দেক হোসেন ভূঁইয়া, আক্তার হোসেন ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সেনবাগ পৌর শহরে নেতাকর্মীদের উপস্থিতি ও রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

সেনবাগে আ. লীগ ও সহযোগী সংগঠনের নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x