সার্চটুডে

বরগুনায় এতিম শিশুদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

ছবি: সার্চটুডে

বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ চরকগাছিয়া রশিদিয়া শিশু সদনের এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।

রোববার (২৯ নভেম্বর) আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে অবস্থিত শিশু সদনটি পরিদর্শনকালে শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন তিনি।

এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি তাদের লেখাপড়া, জীবনমান ও কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং সুন্দর ভবিষ্যৎ গড়তে উৎসাহিত করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, দক্ষিণ চরকগাছিয়া রশিদিয়া শিশু সদনের সভাপতি আবু জাফর মো. সালেহসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

বরগুনায় এতিম শিশুদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x