নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের ফ্যাসিস্টের দোসর, যৌন নিপীড়ক, ব্ল্যাকমেইলার, প্রতারণাকারী, সন্ত্রাসী মামলার আসামি আজিজুল মালুমের দৃষ্টান্তমূলক শাস্তি ও অসহায় সন্তানের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে নির্যাতনের শিকার দাউদপুর ইউনিয়নের দেবই গ্রামের এক অসহায় নারী শায়লা আক্তার হাসিনা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন তার মা সেলিনা আক্তার, খালা রোখসানা আক্তার, বড় বোন মুনিরা আক্তার ও চাচা নাসির উদ্দিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী নারী শায়লা আহমেদ হাসিনা বলেন, ফ্যাসিবাদী শাসনামলের প্রভাব খাটিয়ে নিরীহ নারীর জীবন ধ্বংসকারী অপরাধী আজিজুল মালুমের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে। একজন অসহায় মা ও তার পিতৃহারা সন্তানের ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, পুলিশ প্রশাসন এবং আপনাদের মতো সাহসী সাংবাদিক ভাই ও বোনদের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসনের তৎপরতায় অবশেষে এলাকার চিহ্নিত অপরাধী, সিরিয়াল প্রতারক, যৌন নিপীড়ক, চোর এবং ভয়ংকর ব্ল্যাকমেইলার ভণ্ড আজিজুল মালুমকে গ্রেফতার করা হয়েছে। একজন অসহায় মা হিসেবে রাষ্ট্র ও আইনের প্রতি আমার আস্থা আজ আরও দৃঢ় হয়েছে। এই কুখ্যাত প্রতারক ও ব্ল্যাকমেইলার আজিজুল মালুম অন্য একটি মামলায় গ্রেফতার হয়েছে। আমার আশঙ্কা-এই ধূর্ত অপরাধী যদি ওই মামলায় জামিন পেয়ে যায়, তবে জেল থেকে বেরিয়ে এসে সে আবারও আমাকে, আমার বৃদ্ধা মায়ের এবং আমার নাবালক সন্তানের জীবন ধ্বংস করে দিবে। এই সিরিয়াল প্রতারক ও চোরকে আমার মামলাতেও গ্রেফতার দেখিয়ে পূর্ণাঙ্গ ও দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। সমাজের অন্যান্য নারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা দিতে হবে।
ভু্ক্তভোগী নারী শায়লা আহমেদ হাসিনা আরও বলেন, দীর্ঘ প্রায় দুই যুগ ধরে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও সাবেক মেম্বার, বিবাহিত ও তিন কন্যা সন্তানের জনক শিমুলিয়া গ্রামের মৃত শামসুল হক মালুমের ছেলে আজিজুল মালুম। অব্যাহত যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং, চুরি, প্রতারণা ও প্রাণনাশের হুমকিতে আমার জীবন আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে।
দুই যুগ ধরে যৌন হয়রানি ও সংসার ভাঙার ষড়যন্ত্র:
নিজে বিবাহিত এবং তিন কন্যাসন্তানের পিতা হওয়া সত্ত্বেও এই চরিত্রহীন ও নারীলোভী ব্যক্তিটি ২০০২ সাল থেকেই আমাকে বিভিন্নভাবে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দিয়ে আসছে। আমি তার লালসার শিকার হতে রাজি না হওয়ায় সে আমাকে বিয়ের প্রলোভন দেয়। ২০০৮ সালে আমার অন্যত্র বিয়ে হয়ে গেলে সে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। এই ধূর্ত ষড়যন্ত্রকারী আমার তৎকালীন স্বামীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে এবং আমার নামে জঘন্য মিথ্যা কুৎসা রটিয়ে ২০১৫ সালে আমার সাজানো সংসারটি ভেঙে দেয়। পিতৃহারা আমার ছোট সন্তান ও বৃদ্ধ বাবা-মাকে বাঁচাতে ২০১৮ সালে আমি কর্মসংস্থানের উদ্দেশে সৌদি আরব পাড়ি জমাই। আমি প্রবাসে গিয়েও ব্ল্যাকমেইলিং শিকার হই। সেখানে আমার ভিসা বাতিল করা হয়েছে।
প্রবাসে গিয়েও আমি এই ভয়ংকর ব্ল্যাকমেইলারের হাত থেকে রেহাই পাইনি। আজিজুল মালুম বিদেশে আমার সহকর্মীদের সাথে যোগাযোগ করে, প্রযুক্তির অপব্যবহার করে আমার ছবি বিকৃত (Fake Image) করে এবং সেই বিকৃত ছবি দেখিয়ে আমাকে ব্ল্যাকমেইল ও সামাজিকভাবে হেয় করে। এখানেই এই পিশাচ থামেনি; আমার কর্মস্থলের কর্মকর্তার কাছে মিথ্যা অভিযোগ দিয়ে আমার ভিসা বাতিল করিয়ে দেয়। তাতে ২০২২ সালে ভালো চাকরি হারিয়ে নিঃস্ব অবস্থায় আমি দেশে ফিরে আসতে বাধ্য হই। আজিজুল মালুম মেম্বারের প্রভাব খাটিয়ে প্রতারণা ও আমার অর্থ আত্মসাৎ করে।
দেশে ফেরার পর আমি যখন চরম অসহায়, তখন এই পেশাদার প্রতারক আজিজুল মালুম দূরসম্পর্কের আত্মীয় ও আমার স্কুলে পড়ার সুবাদে আমাদের পরিবারের কাছে ভালো মানুষ সেজে ক্ষমা চায়। সে সময় আমার প্রবাসের পাঠানো অর্থ ভাইদের কাছে আটকে ছিল এবং আমি আমার পিতৃহারা সন্তানের জন্য একটি মাথা গোঁজার ঠাঁই তৈরির চেষ্টা করি। এলাকার মেম্বার হওয়ার প্রভাব খাটিয়ে আমার পাওনা টাকা উদ্ধার ও পারিবারিক সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এই প্রতারক আমার ও আমার মায়ের কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নিয়ে পুরো টাকা আত্মসাৎ করে। আমার বাসায় ঢুকে মোবাইল ও পাসপোর্ট চুরি এবং পুনরায় আমাকে ব্ল্যাকমেইলিং করে।
আমার সন্তানকে মাদ্রাসায় পড়ানোর সুবাদে আমার মা ও সন্তানকে নিয়ে ঢাকার উত্তরায় একটি বাসায় আমি ভাড়া থাকি। একপর্যায়ে সে আমাদের বাসায় যাতায়াত শুরু করে। একদিন আমি রান্নাঘরে কাজ করার সুযোগে এই ছিঁচকে চোর ও প্রতারক আমার ব্যক্তিগত মোবাইল ফোন ও পাসপোর্ট চুরি করে নিয়ে পালিয়ে যায়।
ফোন ও পাসপোর্ট চুরি করার পর সে তার আসল পিশাচ রূপ প্রকাশ করে। আমার ব্যক্তিগত তথ্য ও ছবি তার হাতে থাকায় সে আমাকে চরমভাবে ব্ল্যাকমেইল করতে শুরু করে এবং আবারও শারীরিক সম্পর্কের জন্য চাপ দিতে থাকে। আমি রাজি না হওয়ায় আত্মীয়-স্বজন ও এলাকায় আমার নামে মিথ্যা অপপ্রচার চালাতে শুরু করে। পুনরায় আমার বিদেশে যাওয়ার প্রক্রিয়া চলমান থাকায় এবং আইনি জটিলতার ভয়ে তখন ফোন চুরির মামলা করতে সাহস পাইনি। একইভাবে সে সিরিয়াল প্রতারক ও একাধিক নারীর জীবন ধ্বংস করেছে।
সংবাদ সম্মেলনে শায়লা আহমেদ হাসিনা কান্না জড়িত কন্ঠে বলেন, আজিজুল মালুম কোনো সাধারণ অপরাধী নয়, সে একজন সিরিয়াল প্রতারক ও নারী নিপীড়ক, ভণ্ড, প্রতারক, লম্পট। আমি খোঁজ নিয়ে জেনেছি, তিন কন্যার পিতা হওয়া সত্ত্বেও এই লম্পট বিয়ের প্রলোভনে দাউদপুরের মাহফুজা ও মালা আক্তার নামের দুই নারীর সর্বনাশ করেছে। সে নারীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতারণা, চুরি এবং ব্ল্যাকমেইলিং করে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করাই তার পেশা ও নেশা।
তার অত্যাচার ও হুমকি সহ্যের সব সীমা ছাড়িয়ে গেছে। সে আমাকে, আমার বৃদ্ধা মাকে এবং আমার নাবালক সন্তানকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। সে প্রকাশ্যে হুমকি দিচ্ছে-আমাদের পৈতৃক বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। আমাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করবে। আমাদের বিবস্ত্র করে রাস্তায় হাঁটাবে। এমনকি আমার সন্তানের মাদ্রাসার শিক্ষকদের কাছে গিয়েও সে আমার বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটাচ্ছে। আমার পিতৃহারা সন্তানটিকে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের কাছে বিচার চেয়েও তার রাজনৈতিক প্রভাবের কারণে কোনো প্রতিকার পাইনি। পাইনি বিচার। আমি এতো দিন প্রাণের ভয়ে আওয়ামী লীগের ক্ষমতাার দাপটে থাকার কারনে তার বিরুদ্ধে অভিযোগ করার সাহস পাইনি। উল্টো সে দম্ভ করে বলত-"দেশে বা এলাকায় তার বিচার করার কেউ নেই।"
লিখিতে বক্তব্যে হাসিনা আরও বলেন, আমি কোনো অপরাধ করিনি। একজন মা হিসেবে নিজের সম্মান বাঁচিয়ে সন্তানকে মানুষ করতে চাওয়াটাই কি আমার অপরাধ? প্রশাসন এই সিরিয়াল প্রতারক, চোর ও ব্ল্যাকমেইলারকে অন্য মামলায় গ্রেফতার করেছে। সে জন্য প্রধান মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার ওপর ঘটে যাওয়া এই দীর্ঘদিনের অন্যায়, প্রতারণা, অর্থ আত্মসাৎ, চুরি ও ব্ল্যাকমেইলিংয়ের বিচার না হলে আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হবো এবং সমাজের আরও অনেক নারী এই পিশাচের লালসার শিকার হবে। অবিলম্বে আমার করা অভিযোগ আমলে নিয়ে তাকে ' গ্রেফতার দেখাতে (Shown Arrest) হবে। আমার ওপর ঘটে যাওয়া প্রতারণা, এক লাখ টাকা আত্মসাৎ, পাসপোর্ট ও মোবাইল চুরি, ডিজিটাল মাধ্যমে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং (সাইবার ক্রাইম), যৌন হয়রানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে আমলে নিতে হবে।
জেলহাজতে থাকা এই সিরিয়াল প্রতারক চোর, ভণ্ড, প্রতারক ও লম্পট আজিজুল মালুমকে আমার মামলাতেও গ্রেফতার দেখাতে(Shown Arrest) হবে । সিরিয়াল নারী নিপীড়ক ও ব্ল্যাকমেইলারের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ বিচার চালিয়ে আইনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে সে কোনোভাবেই জামিনে বেরিয়ে এসে আমাদের ক্ষতি করতে না পারে এবং ভবিষ্যতে আর কোনো নারীর জীবন বিপন্ন করার সাহস না পায় তাই দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। ভুক্তভোগী নারীদের সুরক্ষা: দাউদপুর ইউনিয়নসহ এলাকায় এই লম্পট ও সিরিয়াল প্রতারক আরও যেসব নারীর সাথে বিয়ের প্রলোভন ও ব্ল্যাকমেইলিং করেছে, পুলিশি তদন্তের মাধ্যমে সেই ভুক্তভোগী নারীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
সে জেলে থাকা অবস্থায় বা পরবর্তীতে তার কোনো সহযোগী বা পরিবারের কেউ যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য আমার, আমার বৃদ্ধা মায়ের এবং আমার নাবালক সন্তানের জীবনের পূর্ণ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চোর ও ভণ্ড , প্রতারক, লম্পট এর কাছ থেকে আমার চুরি হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন এবং আত্মসাৎকৃত এক লাখ টাকা দ্রুত উদ্ধারের ব্যবস্থা করতে হবে।
মতামত