সার্চটুডে

লামায় যুব টেকসই উন্নয়ন সংস্থার উদ্যোগে ১০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ছবি: সার্চটুডে

বান্দরবানের লামায় যুব টেকসই উন্নয়ন সংস্থার উদ্যোগে সদস্য-সদস্যা ও ১০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে লামা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩৩৪-এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ সুমাইয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র আমির হোসেন (আমু), লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, ছাত্রদল নেতা চান মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন লামা যুব টেকসই উন্নয়ন সংস্থার সভাপতি মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং শীতার্ত মানুষের সহায়তায় সামাজিক সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, অ্যাডভোকেট মাধবী মার্মা তিন পার্বত্য জেলার পাশাপাশি সমতলের দুটি সংসদীয় আসন—নোয়াখালী-৬ (হাতিয়া) ও নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়ন কর্মকাণ্ড এবং সার্বিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এ উদ্যোগে উপকৃত হন ১০০ জন শীতার্ত মানুষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

লামায় যুব টেকসই উন্নয়ন সংস্থার উদ্যোগে ১০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x