সার্চটুডে

‘পঞ্চায়েত’-এর নতুন চমক কেভিন পিটারসেন

‘পঞ্চায়েত’-এর নতুন চমক কেভিন পিটারসেন
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজন ঘিরে দর্শকদের আগ্রহ বাড়াতে নতুন চমক নিয়ে হাজির হয়েছে প্রাইম ভিডিও। এবার সিরিজটির প্রচারণামূলক ভিডিওতে দেখা গেল ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার কেভিন পিটারসেনকে।

ফুলেরা গ্রামের পরিচিত পরিবেশে একেবারে গ্রামবাসীর বেশে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন তিনি।
সম্প্রতি প্রকাশিত প্রোমোশনাল ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। সেখানে পিটারসেনের সঙ্গে দেখা গেছে সিরিজের অভিনেতা আসিফ খান ও দুর্গেশ কুমারকেও। ক্রিকেট মাঠের পরিচিত মুখকে এমন ভিন্ন ভূমিকায় দেখে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।

ভিডিওর শুরুতেই নিজের পরিচয় দিয়ে পিটারসেন জানান, লন্ডন থেকে সিডনি—পৃথিবীর নানা জায়গায় ঘুরেছেন তিনি। তবে ফুলেরার মতো সুন্দর জায়গা আর কোথাও খুঁজে পাননি। এরপরই শুরু হয় তার গ্রামীণ জীবনের মজার অভিজ্ঞতা।

ফুলেরার বাসিন্দাদের মতো মাটির ভাঁড়ে চা পান করতে দেখা যায় তাকে। শুধু তা-ই নয়, মার্বেল বা কাঞ্চা খেলায় মেতে ওঠার পাশাপাশি গ্রামের নিজস্ব কায়দায় দাঁত মাজার দৃশ্যও রয়েছে প্রোমোতে। পিটারসেনের এমন সাবলীল উপস্থিতি ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

পঞ্চায়েত অফিসে পিটারসেন, সঙ্গে মজার আয়োজন

প্রোমোর পরবর্তী অংশে ফুলেরা গ্রামের পরিচিত পঞ্চায়েত কার্যালয়ে হাজির হন সাবেক এই ইংলিশ অধিনায়ক। সেখানে নতুন পঞ্চায়েতের দায়িত্বে থাকা দুর্গেশ কুমার তাকে স্বাগত জানান।
অন্যদিকে, আসিফ খান জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর পরিচিত ঘোষণার ভঙ্গি অনুসরণ করে পিটারসেনকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। পুরো আয়োজনেই ছিল হাস্যরস ও মজার মুহূর্ত।

প্রোমোর শেষ অংশে ‘পঞ্চায়েত’-এর জনপ্রিয় থিম সংয়ের তালে পিটারসেনের নাচ বাড়তি আকর্ষণ তৈরি করেছে। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আলোচনা চলছে।

৩ ডিসেম্বর আসছে ‘পঞ্চায়েত ৫’

দর্শকদের বহুল প্রতীক্ষিত ‘পঞ্চায়েত’ সিরিজের পঞ্চম সিজন আগামী ৩ ডিসেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নতুন মৌসুমে ফুলেরা গ্রামের নেতৃত্বে পরিবর্তনের পরবর্তী পরিস্থিতি উঠে আসবে। পাশাপাশি অভিষেকের এমবিএ পরীক্ষার প্রস্তুতি এবং নতুন প্রশাসনের নানা চ্যালেঞ্জ সামলানোর গল্পও দেখা যাবে।

দীপক কুমার মিশ্রের পরিচালনায় সিরিজটির চিত্রনাট্য লিখেছেন চন্দন কুমার। প্রযোজনার দায়িত্বে রয়েছে দ্য ভাইরাল ফিভার (টিভিএফ)।

নতুন সিজনে আগের মতোই অভিনয় করেছেন রঘুবীর যাদব, নীনা গুপ্তা, সুনীতা রাজওয়ার, ফয়জল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার ও অশোক পাঠকসহ অন্যরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

‘পঞ্চায়েত’-এর নতুন চমক কেভিন পিটারসেন

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
‘পঞ্চায়েত’-এর নতুন চমক কেভিন পিটারসেন
0:00 0:00
1.0x