সার্চটুডে

ভিডব্লিউবি কর্মসূচিতে অনিয়ম ও সুবিধাভোগীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ

চেয়ারম্যান

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নে ভিজিডব্লিউবি (ভিডব্লিউবি) কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও সুবিধাভোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চাল বিতরণের সময় প্রতিজন সুবিধাভোগীর কাছ থেকে ১০ থেকে ২০ টাকা করে আদায় করা হচ্ছে। স্থানীয়দের দাবি, চাল বিতরণ ও তালিকা সংরক্ষণের কাজে দীর্ঘদিন ধরে কমল কুমার বর্মন নামে এক ব্যক্তি দায়িত্ব পালন করছেন, যদিও তিনি ইউনিয়ন পরিষদের কোনো কর্মকর্তা বা কর্মচারী নন।

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব কাবিল উদ্দিন সরকারের নির্দেশেই এসব অর্থ সংগ্রহ করা হচ্ছে। অথচ সরকারি বরাদ্দ থেকে খাদ্যশস্য পরিবহনের জন্য পৃথক অর্থ বরাদ্দ থাকায় সুবিধাভোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের কোনো যৌক্তিকতা নেই বলে তারা মনে করছেন।

মহিলা বিষয়ক অধিদপ্তরের বরাদ্দপত্র অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য ফুলছড়ি উপজেলার ভিডব্লিউবি খাদ্যশস্য পরিবহন ব্যয় বাবদ ৩ লাখ ৯০ হাজার ২৮৫ টাকা বরাদ্দ রয়েছে। সরকারি নির্দেশনায় পরিবহন ব্যয়ের জন্য পৃথক বরাদ্দের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব কাবিল উদ্দিন সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, “চাল পরিবহন ও বহনজনিত (ক্যারিং) খরচ বাবদ কিছু টাকা নেওয়া হয়।”

তবে স্থানীয়রা বলছেন, সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও দরিদ্র সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ আদায় অনৈতিক ও নিয়মবহির্ভূত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ভিডব্লিউবি কর্মসূচিতে অনিয়ম ও সুবিধাভোগীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x