সার্চটুডে

রামগঞ্জে মেহেদী হত্যার বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে শিক্ষার্থী মেহেদী হাসান হত্যাকাণ্ডের বিচার দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা, অভিভাবক ও এলাকাবাসী।

রোববার (২১ জুন) বেলা ১১টায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সহস্রাধিক মানুষ রামগঞ্জ পৌর শহরের চৌরাস্তা এলাকায় জড়ো হয়ে এই বিক্ষোভ ও প্রতিবাদে কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। এতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বেড়ে চলছে।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী উক্ত  ঘটনাস্থলে গিয়ে জানান, মামলার আসামিরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে একাধিক টিম কাজ করছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।

তবে প্রশাসনের আশ্বাসে সন্তুষ্ট না হয়ে আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তাদের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেন।

উল্লেখ্য, গত ১৬ জুন ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমির আবাসিক হল থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের লাশ উদ্ধার করা হয়। পরে অভিযোগ ওঠে, মেহেদীকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় ১৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রামগঞ্জে মেহেদী হত্যার বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x