সার্চটুডে

পোরশায়

তরুণ প্রজন্মকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে: ইউএনও রাকিবুল

পোরশায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ মাওলানা মোঃ আব্দুল মাতিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একরামুল হক।

‘কেবল কঠোর আইন নয়, সচেতনতাই পারে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে’ এই বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পক্ষে ও বিপক্ষে প্রতিযোগীরা অত্যন্ত যুক্তিপূর্ণ ও আকর্ষণীয় বিতর্ক উপহার দেন। এতে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে গাংগুরিয়া উচ্চ বিদ্যালয় এবং রানার্স-আপ হয় শিশা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় চমৎকার বাগ্মিতার জন্য শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন আফিয়া ফামিদা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, দুর্নীতি একটি সমাজ ও রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে এখন থেকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশপ্রেমের শপথ নিয়ে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিকে ‘না’ বলতে হবে। তিনি শিক্ষার্থীদের আগামী দিনে নৈতিকতা ও সততার আদর্শে গড়ে ওঠার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। এরপর উপস্থিত সবাইকে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

তরুণ প্রজন্মকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে: ইউএনও রাকিবুল

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x