সার্চটুডে

‘মবোক্রেসি’ শব্দ এক্সপাঞ্জের দাবি জামায়াতের, স্পিকার বললেন—এটি অশ্লীল নয়

জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রত্যাখ্যান করে বিরোধী দলের করা মিছিলকে ‘মবোক্রেসি’ আখ্যা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সরকারদলীয় সদস্য বিথিকা বিনতে হোসাইন। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে বিতর্কের সৃষ্টি হয়েছে। সংসদের কার্যবিবরণী থেকে শব্দটি বাদ দেওয়ার দাবি জানিয়েও সাড়া পায়নি জামায়াতে ইসলামী।

আজ সোমবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় এ ঘটনা ঘটে।

গত ১১ জুন সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উত্থাপনের পর সন্ধ্যায় তা প্রত্যাখ্যান করে রাজধানীতে মিছিল করে জামায়াত। সরকারি দল বিএনপি বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল করে। অতীতেও বাজেটের পক্ষে বিপক্ষে বিরোধী দলকে মিছিল করতে দেখা গেছে। তবে বিথিকা হোসাইন বিরোধী দলের এবারের মিছিলকে মবোক্রেসি হিসেবে আখ্যা দেন।

বাজেট আলোচনায় অংশ নিয়ে বিথিকা হোসাইন বলেন, বিএনপি বিরোধী শিবিরও প্রস্তাবিত এই বাজেটকে চিন্তাশীল বলতে বাধ্য হয়েছে। কিন্তু সেখানে বিরোধী দলে যারা বসে আছেন, তারা কখনো বলার চেষ্টা করছেন ‘‘ছায়া বাজেট দিয়ে সাহায্য করেছেন,’ আবার দেখা যায় তারা বাজেট প্রকাশিত হওয়া অবস্থায় একটা ব্যানার নিয়ে ‘মানি না, মানব না’ বলে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন। এটা একটা মবোক্রেসি। কখনো বলছেন ‘গরিবের মারার বাজেট’। কখনো বলছেন ‘বিনিয়োগের পরিবেশ নেই’। আবার কখনো তারা গণতান্ত্রিক বাজেটে অনিয়ম লক্ষ্য করছেন।

বাজেট প্রত্যাখ্যান করে করা মিছিলকে মবোক্রেসি বলায় পয়েন্ট অর্ডারে দাঁড়ান শেরপুর-১ আসনের জামায়াত দলীয় এমপি রাশেদুল ইসলাম রাশেদ। তিনি বলেন, বাজেট প্রতিক্রিয়ায় জামাত ইসলামী যে মিছিল করেছে, প্রতিবাদ করেছে, তাকে মবোক্রেসি বলা হয়েছে। শব্দটি এক্সপাঞ্জ করার অনুরোধ করছি।

স্পিকার এ অনুরোধ নাকচ করে বলেন, ‘মবোক্রেসি এখন বহুল ব্যবহৃত শব্দ। এটা কোনো অশ্লীল শব্দ না। এটাকে অসংসদীয় মনে করি না। আপনারাও এ বক্তব্য ব্যবহার করতে পারেন। গণতন্ত্রের বিপরীত শব্দ হিসেবে, এটা রাজনীতি নিন্দনীয় হতে পারে, অশ্লীল শব্দ নয়।’

পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘আসলে মোবাক্রেসি শব্দটা কোনো ভালো অর্থ বহন করে না। অবশ্যই আপত্তিকর শব্দ। কারণ এই ধরনের বাজেটের প্রতিক্রিয়া আমরাই করিনি। বাজেটে প্রত্যাখ্যান করে মিছিল অতীতে জামায়াতও করেছে, বিএনপিও করেছে। অনেকেই করেছে। তাইলে কি সবই মবোক্রেসি ছিল? শব্দটা এখানে বেমানান। এক্সপাঞ্জ করা উচিত।’

তবে স্পিকার বিরোধীদলীয় নেতার দাবিতেও সাড়া দেননি।

বিষয় : সংসদ জামায়াতে ইসলামী বাজেট স্পিকার জাতীয় সংসদ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

‘মবোক্রেসি’ শব্দ এক্সপাঞ্জের দাবি জামায়াতের, স্পিকার বললেন—এটি অশ্লীল নয়

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x